বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

ছাত্রলীগ নেতা নোমান হাবীবের নেতৃত্বে মিছিলের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ফেনীতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : / ১৬৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ছাত্রলীগ নেতা নোমান হাবীবের নেতৃত্বে মিছিলের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ফেনীতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি নোমান হাবীবের নেতৃত্বে সাম্প্রতিক মিছিলের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকার প্রতিবাদে ফেনী জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেনী জেলা’।

সোমবার সংগঠনটির নেতাকর্মীরা এসপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা দাবি করেন। পরে বিক্ষোভকারীদের কর্মসূচির প্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের পক্ষ থেকে অন্যতম সংগঠক মুহাইমিন তাজিম পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে মিছিলের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

সমাবেশে বক্তব্য দেন ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সংগঠক ইকরাম মাসুদ খান ফারবেজ, মোহাম্মদ ইয়াসিন, আবু জাফর ইকবাল, নুর হোসেন, রবিউল হক রবি, জিয়া উদ্দিন, মুয়াজ মোবাশ্বের ও মাহি চৌধুরী।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিলের পরও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!