মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যা মামলার প্রধান আসামি হয়ে ফেঁসে গেলেন ফেনী কলেজের শিক্ষার্থী বাবর ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজি জব্দ এক রাতে ফেনীতে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সোনাগাজীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার সোনাগাজীর কাজিরহাটে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২

ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি

ইমাম হোসেন আদর / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি

​বিশেষ প্রতিনিধিঃ ফেনীর পরশুরাম উপজেলার আমজাদহাট কৃষি ব্যাংক থেকে তহসিলদার সড়ক (আইডি নং: ৪৩০৯৫৩০০৯) রাস্তাটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত ও খানাখন্দের। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মনিপুর, ধর্মপুর, ইসলামিয়া বাজার ও তহসিলদার গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মূল পথ এটি। সড়কটির বেহাল দশার কারণে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগী ও গর্ভবতী নারীদের যাতায়াতে পোহাতে হয় অসহনীয় যন্ত্রণা। এছাড়াও কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে যানবাহন চালকরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে টেকসই কোনো সংস্কার কাজ হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

​জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় ভুক্তভোগী এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের জন্য ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আশু হস্তক্ষেপ ও জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। টেকসই পুনর্নির্মাণের মাধ্যমে হাজার হাজার মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!