মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যা মামলার প্রধান আসামি হয়ে ফেঁসে গেলেন ফেনী কলেজের শিক্ষার্থী বাবর ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজি জব্দ এক রাতে ফেনীতে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সোনাগাজীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার সোনাগাজীর কাজিরহাটে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২

ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ

ইমাম হোসেন আদর / ৪১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ

ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

​আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান ও কার্গো ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ফেনী সদর থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহভাজন কার্গো ট্রাক গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

​তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য বেশ কয়েক লাখ টাকা। আটককৃত আসামিদের এবং জব্দকৃত আলামত ও যানবাহন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!