সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, চলতি বছর আক্রান্ত ৩৫০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে

ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি

সিরাজুল হক টিপু / ৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি

ফেনী প্রতিনিধি: ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বহুতল বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের দাবিতে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনকে স্মারকলিপি প্রদান করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একটি বহুতল বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল মোগল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম নাহিদ, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান হৃদয়, নাজমুস সাকিব, ইমরান, ইয়াছিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রনেতারা বলেন, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আবাসন সুবিধা সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে দূরে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে দ্রুত বহুতল ছাত্রাবাস নির্মাণ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!