ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা
ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা
শহর প্রতিনিধি: রাসূল সা.-এর সীরাত উপলক্ষে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ইশকে মুহাম্মদ সা.’ নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেড় শতাধিক শিশু, কিশোর ও সিনিয়র শিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ, সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।
স্বরূপের পরিচালক মুনতাসীর আহমেদ মাহিরের পরিচালনায় এবং সহকারী পরিচালক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদের নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান।






