বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক উন্নয়ন, মানবসেবা, শিক্ষা, ক্রীড়া, প্রবাসী কল্যাণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান (নাদিম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইমাম হোসেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম (দিনার), সহ-সভাপতি মোঃ শেখ ফরিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ কেফারেত উল্লাহ (বাবলু), সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম (রনি), উপ-অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ ফরিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এমরান হোসেন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম (সাব্বির), প্রচার ও প্রকাশনা সম্পাদক গিয়াস উদ্দিন ফারহাদ, প্রবাসী সম্পাদক মোঃ ইউসুফ নবী জামসেদ, উপ-প্রবাসী সম্পাদক আকরাম হোসেন (রাহুল), প্রবাসী কল্যাণ সম্পাদক নুর উদ্দিন অনিক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদের, উপ-সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সৌরভ, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ শাহিন, প্রবাসী কার্যকরী সদস্য জাহেদুল ইসলাম, আবু বকর সিদ্দিক (শাকিল), জাহেদুল আলম, রাকিব হোসেন (রাজু) এবং আব্দুল আলিম নিশান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি সামাজিক সম্প্রীতি, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্রীড়া উন্নয়ন এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে আন্তরিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এলাকার সার্বিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনের সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য ও প্রবাসীদের দোয়া, পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!