সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ
বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক শেখ মুজিব হত্যার আগে অস্থির বাংলাদেশ: শেষ কয়েক সপ্তাহে যা ঘটেছিল গ্যাস সংকটের অজুহাতে ছাগলনাইয়ায় বেড়েছে সিএনজি ভাড়া আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ এজলাসে গিয়ে বিচারকের কাছে প্রত্যাখ্যাত দাগনভূঞার প্রত্যাহারের আদেশপ্রাপ্ত ওসি নোমান বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য ড. ইউনূস সাংবাদিকদের দক্ষতা বাড়াতে পিআইবির উদ্যোগফেনীতে ৪০ সাংবাদিকের ৩ দিনেরএআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ চিরকুটে সানির আকুতি—‘প্লিজ আমার বই চুরি করবেন না’ আমি কষ্ট পাই এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীর প্রান্তর ডেস্ক / ২৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী প্রতিনিধি: ফেনীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনীর প্রান্তর’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ফেনী শহরের স্বনামধন্য একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, “একটি সংবাদমাধ্যমের দুই বছরের পথচলা সময়ের হিসাবে খুব বেশি নয়। তবে এই অল্প সময়ে ফেনীর মানুষের কথা বলা, স্থানীয় সমস্যা তুলে ধরা ও মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা ‘ফেনীর প্রান্তর’ করেছে, তা প্রশংসনীয়। সত্য তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং মানুষের অধিকার ও প্রত্যাশার কথা সমাজের সামনে তুলে ধরা সাংবাদিকতার মূল দায়িত্ব। ‘ফেনীর প্রান্তর’ ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।”

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই ফেনীর প্রান্তর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান করবে—এটাই প্রত্যাশা।”

ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন বলেন, “স্বল্প সময়ে ফেনীর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে ফেনীর প্রান্তর। ফেনীর প্রতিটি উপজেলায় তাদের প্রতিনিধি রয়েছে। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, “ফ্যাসিবাদী আমলে মোবাইল সাংবাদিকদের অবদানের কারণে আমাদের আন্দোলন-সংগ্রাম সফল হয়েছে। ফেনীর প্রান্তর যেভাবে মোবাইল জার্নালিজমের মাধ্যমে ফেনীকে তুলে ধরছে, তা আশাব্যঞ্জক। আশা করি, তারা অনেক দূর এগিয়ে যাবে।”

জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান বলেন, “শুধু ভিউ হলেই ফেনীর প্রান্তর ভালো কাজ করছে—এমনটা বলব না। সংবাদ ভালো হলে তবেই বলব তারা ভালো কাজ করছে। ফেনীর প্রান্তরকে ঘিরে সবার অনেক প্রত্যাশা রয়েছে। আশা করি, তারা সেই প্রত্যাশা পূরণে কাজ করবে।”

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সেক্রেটারি জসিম উদ্দিন ফরায়েজি বলেন, “২০২৪ সালের পর ফেনীর প্রান্তরের মধ্যে যে বিপ্লবের স্পিরিট দেখেছি, তার ফল এখন দেখা যাচ্ছে। ফেনীর প্রান্তর ভালো কাজ করছে। তাদের জন্য শুভকামনা রইল।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজীর মিষ্টি মেলা অ্যান্ড ইয়াম্মি ফুডের স্বত্বাধিকারী রিয়াদ হোসেন, এখন টিভির জেলা প্রতিনিধি ডালিম হাজারী, হ্যাপি হোম স্টার প্রোপার্টিজ (এলএলসি), দুবাইয়ের স্বত্বাধিকারী ইঞ্জি. এমজি আজম ভূঁইয়া সুমন, এন টিভি অনলাইন এর ফেনী সদর প্রতিনিধি জাহিদুল আলম রাজন, তালাশ প্রতিদিন এর সম্পাদক শাহাদাত হোসেন সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফেনীর প্রান্তর’-এর বর্ষসেরা সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মো. সিরাজুল হক টিপুকে পুরস্কৃত করা হয়। এছাড়া সর্বোচ্চ নিউজদাতা হিসেবে ফুলগাজী-পরশুরাম প্রতিনিধি আদর পাটোয়ারী এবং অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সোনাগাজী প্রতিনিধি নুর উদ্দিন রনিকে সম্মাননা দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর প্রান্তর এর শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক আনোয়ার হোসাইন বিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহীন, বার্তা সম্পাদক ইঞ্জিনিয়ার আজগর হোসাইন এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ফেনীর প্রান্তর’-এর চেয়ারম্যান শাহীনুর হোসাইন শাহীন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা প্রতিষ্ঠানটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!