রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরশুরাম সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৭টি সফল নরমাল ডেলিভারি জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু লিভার ক্যান্সারে আক্রান্ত ফুলগাজীর সোলেমান, অর্থাভাবে বন্ধ উন্নত চিকিৎসা বুলডোজারে মাটির সঙ্গে মিশল ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নৈতিক স্খলন প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম এমপি ফেনী সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি গাড়ি জব্দ

কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৪১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর


সমাজ ও সংস্কৃতিতে অসামান্য অবদান এবং অনন্য সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘কমিউনিটি ইম্প্যাক্ট অ্যান্ড কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ফেনীর বিশিষ্ট সমাজকর্মী, কবি, কথাসাহিত্যিক ও প্রকৌশলী আলাউদ্দিন আদর।

সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে ওয়েলবিয়িং বাংলাদেশ (Wellbeing Bangladesh) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি আলাউদ্দিন আদরের হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন।

আলাউদ্দিন আদর দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এডভান্সড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলবিয়িং বাংলাদেশের উদ্যোক্তা ডা. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ মোহাম্মদ নুরুল আমিন, আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন, ব্যাংকার তৈয়ব আলী খান এবং মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষক বোরহান ফয়সাল। এছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন অনুষ্ঠানে অংশ নেন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় আলাউদ্দিন আদর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। সমাজ ও সংস্কৃতির কল্যাণে আমার এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!