শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জুলাই শহীদদের স্মরণে সোনাগাজীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ফেনীতে শিশু শিক্ষার্থীকে উত্যক্ত ও ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল আটক ছাগলনাইয়ায় যুবলীগ কর্মী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী: সক্রিয় ভূমিকা পালন করেছে ফেনী জেলা শাখা ফেনীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি কামরুল র‍্যাবের হাতে গ্রেফতার ছোট ফেনী নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নদী রক্ষায় চরদরবেশে মানববন্ধন হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হ’ত্যা, যুবক গ্রেফতার

জুলাই শহীদদের স্মরণে সোনাগাজীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নুর উদ্দিন রনি: / ১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জুলাই শহীদদের স্মরণে সোনাগাজীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৩১ জুলাই শুক্রবার সকালে সোনাগাজীতে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জামায়াতে ইসলামী, সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা আমীর মাওলানা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন জুলাই শহীদ বোরহান উদ্দিনের বড় ভাই আমানত উল্যাহ বাবুল, ইসলামী ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সভাপতি মো. শাহাদাত হোসেন, মতিগঞ্জ ইউনিয়ন আমীর ওমর ফারুক,উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জিয়া উদ্দিন রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হোসেন বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য এক মহান আমানত। তাদের আদর্শ ও ন্যায়বিচারের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!