সমতট সাহিত্যাঙ্গনের উদ্যোগে ফেনীতে জাতীয় কবির আগমনের শতবর্ষপূর্তি উদযাপন
সমতট সাহিত্যাঙ্গনের উদ্যোগে ফেনীতে জাতীয় কবির আগমনের শতবর্ষপূর্তি উদযাপন
‘মার হাঁক হায়দারী হাঁক কাঁধে নে দুন্দুভি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।’
— এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আজ ০১ আগস্ট ২০২৬, শনিবার উদযাপিত হলো ফেনীতে জাতীয় কবির আগমনের শতবর্ষপূর্তি। ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত ‘নজরুল এবং জুলাই’ শিরোনামে অনুষ্ঠিত
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি জাকির আবু জাফর।
কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকীর সঞ্চালনা এবং কবি মোহাম্মদ সফিউল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও শিক্ষক আব্দুল্লাহ নূর।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় কবির জীবনের নানা চমকপ্রদ ঘটনার উল্লেখ করে আমাদের সমস্ত মুক্তির সংগ্রামের ধারাবাহিকতায় চব্বিশের জুলাইতেও নজরুলের প্রাসঙ্গিকতা উন্মোচিত করেন। তিনি বলেন, নজরুলের মানবপ্রেম, আল্লাহপ্রেম, দ্রোহ সবকিছুর মূলে ছিল মানবতার সর্বাত্মক মুক্তির অকুতোভয় আকাঙ্ক্ষা।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন কবি স্বাধীন মুরশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন কবি ও গল্পকার ফজলুল মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আড্ডাকে প্রাণবন্ত করে তোলেন কবি শিখা সেন গুপ্তা, কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি ও শিক্ষক জাহাঙ্গীর আলম সৈয়দ, কবি সাইফুল আলম, কবি ও শিক্ষক মোজাম্মেল হোসাইন, গীতিকার এটিএম আবদুস সবুর, ব্যাংকার মোহাম্মদ ইউনুস, চিত্রশিল্পী ও নাট্যকার কিষান মোশাররফ, শিক্ষক ও আবৃত্তিকার হাসান সাঈদ, চিন্তক কাজী ইমাম রত্ন, লেখক মাহবুব বিন সারোয়ার, শিক্ষক ও আবৃত্তিকার শরীফ মাহমুদ, কবি শারমিন মিশু, কবি ও গল্পকার মাহবুবা মোনা, আবৃত্তিকার ও ব্যাংকার মোজাম্মেল হোসেন, শিল্পী জামসেদ ইকবাল, লেখক ইকবাল হোসেন, কবি ও গল্পকার কামাল মাহাতাব, কবি মো: শাহ আলম, কবি শামীমা আক্তার লাকি, কবি ফেরদৌস আরা শাহীন, কবি সাইফ ফরহাদী, কবি নিজাম ফরায়জী, কবি ও সমাজচিন্তক সালাম ফরায়জী, কবি কামরুন্নেসা মনি, ব্যাংকার নাসির আহমদ, শিল্পী আরিফ হোসাইন, কবি তাসমিনা আহমেদ, কবি ফরিদা আক্তার মায়া, কবি ও গল্পকার সাজেদা সুলতানা কলি, কোয়ান্টাম ফাউন্ডেশন ফেনী শাখা অর্গানিয়ার রুবাইয়াত ই তামান্না, কবি সালেহা খানম, কবি ও সাংবাদিক মুস্তাফা মুহিত, লেখক নাহিদুল ইসলাম, ক্রিটিক ও ব্যাংকার অর্ণব মামুন, লেখক পেয়ার আহমদ, ব্যাংকার শাজাহান খান, সাংবাদিক মোহাম্মদ কাইয়ুম, কবি নাজিম উদ্দিন মাহমুদ, কবি সুবোধ কাদির, কবি সামসুদ্দিন সাহেদ, শিক্ষক নূরুল করিম, শিক্ষক ও আইটি এক্সপার্ট আতাহার তানজিদ, লেখক মাহবুব সরোয়ার পুলক প্রমুখ ।







