মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

সোনাগাজীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ে প্রশাসনের অভিযান, ৪ চালককে জরিমানা

নুর উদ্দিন রনিঃ বিশেষ প্রতিনিধি (সোনাগাজী) / ২৪৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সোনাগাজীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ে প্রশাসনের অভিযান, ৪ চালককে জরিমানা

ফেনীর প্রান্তরে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের সংবাদ প্রকাশের পর সোনাগাজী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ডাকবাংলা এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ তদারকি চালানো হয়।

অভিযান চলাকালে যাত্রীদের অভিযোগ যাচাই করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪ জন সিএনজি চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যাত্রীদের হয়রানি রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!