শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষকে ওএসডির নেপথ্যে কি? ‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার

নুর উদ্দিন রনি / ১৬৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার

ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র এক মিনিটের আকস্মিক টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে অন্তত ৩০টি পরিবারের বসতবাড়ি। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দের সঙ্গে হঠাৎ করেই টর্নেডো আঘাত হানে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড বাতাসে অন্তত ২০টি ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়, চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, শতাধিক গাছপালা উপড়ে যায় এবং ৩০টি পরিবারের বিদ্যুৎ মিটার ছিটকে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।


ক্ষতিগ্রস্ত বৃদ্ধ সাহাব উদ্দিন বলেন, “আমার ৭০ বছরের জীবনে এমন ভয়াবহ টর্নেডো আর দেখিনি। মনে হয়েছে যেন কেয়ামত নেমে এসেছে।”


মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।


সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, তিনি ঘটনার খবর পেয়েছেন। জেলা প্রশাসনের একটি সভায় থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!