শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা অক্টোবরের শেষেও তীব্র গরম, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে সোনাগাজীতে বড় ফেনী নদীতে অভিযান, ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ সৌদি আরবের কারাগারে ছয় মাস ধরে বন্দি ফুলগাজীর ফরহাদ, কারণ নিয়ে পরিবারে উৎকণ্ঠা আগামীকাল থেকে ফেনী-কক্সবাজার ট্রেনযাত্রা শুরু, আসন বরাদ্দ মাত্র ৪৭টি ফেনীর সোনাগাজীতে মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী ওসামা বিন নুর। ছাগলনাইয়ায় সাত মামলার আসামি আমের মক্কি গ্রেপ্তার ফেনীর খেজুর চত্বরে বিজ্ঞাপন: ঐতিহ্য ও সংকট

ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা

এস এইচ শোয়াইব চৌধুরী : / ৩৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে মোট ৭১ জন তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।

গত ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছাগলনাইয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সিভি জমা দেওয়ার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে মোট ৭১টি সিভি জমা পড়ে।

জমা পড়া সিভির ইউনিয়নভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঘোপাল ইউনিয়নে ২০ জন, শুভপুর ইউনিয়নে ৯ জন, রাধানগর ইউনিয়নে ১১ জন, মহামায়া ইউনিয়নে ৮ জন এবং পাঠাননগর ইউনিয়নে ২৩ জন মনোনয়নপ্রত্যাশী তাদের সিভি জমা দিয়েছেন।

পরিসংখ্যানে দেখা যায়, পাঁচটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি সিভি জমা পড়েছে পাঠাননগর ইউনিয়নে ২৩টি। অন্যদিকে, সবচেয়ে কম সিভি জমা পড়েছে মহামায়া ইউনিয়নে ৮টি।

সব মিলিয়ে পাঁচটি ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!