শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ফেনীতে শতভাগ পাশ দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে এইচএসসি ও আলিমের ফলাফলে ফেনীতে এগিয়ে মাদ্রাসা, কলেজে ভরাডুবি আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা

সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী (ফেনী): / ৮৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট

ফেনীর সোনাগাজীতে অজ্ঞাত দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় স্থানীয় বিএনপি নেতা সোহেলসহ চারজন আহত হয়েছেন। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভৈরব চৌধুরী বাজারসংলগ্ন মল্লিক বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহুরী প্রজেক্ট ঘুরে ফেরার পথে মল্লিক বাড়ির সামনে পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতভাবে বিএনপি নেতা সোহেলের ওপর হামলা চালায়। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত, পেট ও কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়।

একই সময়ে সোহেলের গাড়ির পেছনে আরেকটি মোটরসাইকেলে করে আসছিলেন মঙ্গলকান্দি ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা ইমতিয়াজ মাহমুদ সুজন, নাজমুল হুদা বাপ্পি ও ফাহিম। হামলাকারীরা তাঁদের সোহেলের কর্মী মনে করে তাঁদের ওপরও হামলা চালায়। এতে তাঁরাও কুপিয়ে ও পিটিয়ে আহত হন।

হামলার পর দুর্বৃত্তরা আহতদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী হাসপাতালে নিয়ে যান। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ফেনীতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!