মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু

লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত

সিরাজুল হক টিপু / ২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,
সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে বৃহস্পতিবার রাতে আবারো অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: হারুন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ, মোহাম্মদ মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, সোনাগাজী উপজেলা সহকারী সেক্রেটারি মো: জিয়াউর রহমান, লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, লেমুয়া বাজার কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি আতাউর গনি ওসমান, সহকারী সেক্রেটারি মো: সোহেল, জামায়াতের ৫নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুলসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। জামায়াতে ইসলামীর সৃষ্টির পর থেকে মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে। লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!