বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, চলতি বছর আক্রান্ত ৩৫০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কৃষকদল নেতা আমিনুল বহিষ্কার সর্বস্ব হারিয়ে ছেলেকে একবার কাছ থেকে ছুঁয়ে দেখতে চান নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া মামুনের মা ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী

ঈমাম হোসেন আদর,ফুলগাজী: / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী

আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ ফেনী জেলার ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে গঠিত সেল-এর ৮ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​উপদেষ্টা জানান, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাসিক সম্মানি প্রদানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগী ভাতা পাবেন। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ ভাতার আওতায় আনা হবে।

​সম্মানি ভাতা বিতরণ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভাতা প্রাপ্তিতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া প্রকৃত উপকারভোগীরা তাদের পাওনা পান। এ উদ্দেশ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

​ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতা দেওয়া হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হলে আগামী মাসের প্রথমার্ধে ব্যাংকিং ইএফটি (EFT)-এর মাধ্যমে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বকেয়া সম্মানি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

​উক্ত সভায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম, অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবগণ, ইসলামিক ফাউন্ডেশন ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!