মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক শেখ মুজিব হত্যার আগে অস্থির বাংলাদেশ: শেষ কয়েক সপ্তাহে যা ঘটেছিল গ্যাস সংকটের অজুহাতে ছাগলনাইয়ায় বেড়েছে সিএনজি ভাড়া আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ এজলাসে গিয়ে বিচারকের কাছে প্রত্যাখ্যাত দাগনভূঞার প্রত্যাহারের আদেশপ্রাপ্ত ওসি নোমান

‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু

ইমাম হোসেন আদর / ১২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু

আদর পাটোয়ারী,ফুলগাজীঃ মাদক কারবারিরা যাতে সহজে জামিনে বের হয়ে আসতে না পারে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন না পায়, সেভাবেই মাদক মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

রোববার (১৬ আগস্ট) ফেনীর ফুলগাজীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুলগাজী থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এমপি মজনু বলেন, ‘মাদকের মামলা এমন হতে হবে, যাতে কোনো মাদক কারবারি সহজে জামিন না পায় এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যাতে জামিন না পায়, সেভাবে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনীয় যেসব জায়গায় কথা বলা দরকার, সেসব জায়গায় কথা বলে এ ধরনের আইন-কানুন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জের (ওসি) উদ্দেশে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা যাবে না। কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ার পর তার রাজনৈতিক পরিচয় গ্রহণযোগ্য হবে না। সরকারি আইনে যা করণীয়, সবই করতে হবে; প্রয়োজনে আরও কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, যাতে মাদক কারবারিরা সহজে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা কোনো দলের নয়। তারা বিভিন্ন দলের সাইনবোর্ড ব্যবহার করে অপকর্ম করে। মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর অবস্থান নিতে হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!