সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা চার বছরের বেতন ৫০ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট স্বজনরা, প্রিয়ার লা-শের জি’ম্মাদা’র হয়নি কেউ পরশুরাম সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৭টি সফল নরমাল ডেলিভারি জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু লিভার ক্যান্সারে আক্রান্ত ফুলগাজীর সোলেমান, অর্থাভাবে বন্ধ উন্নত চিকিৎসা

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ

আদর পাটোয়ারী / ৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ

ফেনীর ফুলগাজী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ কাউছার হামিদ।

রোববার (২৬ জুলাই) তিনি ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফুলগাজী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও নবাগত ইউএনওকে স্বাগত জানান।

মোহাম্মদ কাউছার হামিদ ৩৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ফুলগাজী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, এর আগে ফুলগাজী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন মিজ ফারহিয়া ইসলাম। তার বদলিজনিত কারণে শূন্য হওয়া পদে মোহাম্মদ কাউছার হামিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

নবাগত ইউএনওর যোগদানের মাধ্যমে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!