জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দাগনভূঞা জামায়াত ইসলামির উপজেলা ও পৌর শাখার উদ্যেগে ১লা আগষ্ট শনিবার বিকালে গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদ শুরু হয়ে ইকবাল কলেজের সামনে হয়ে জিরো পয়েন্টে এসে এই গণ মিছিল সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াত ইসলামির মজলিশে সূরা সদস্য এসএম নূর নবী দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, মাওলানা গাজী ছালেহ উদ্দিন, এই ছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর, মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতে সেক্রটারী আবু ছায়েদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মাস্টার নজির আহম্মদ ও সাবেক ছাত্রনেতা, কাউন্সিলর কামাল হোসেন, সাবেক ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি নুর নবী রুবেল এছাড়াও দাগনভূঞা জামায়াত ইসলামির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে, জুলাই শহীদদের হ- ত্যাকান্ডের বিচার দাবী ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন উপজেলা জামায়াত আমীর গাজী ছালেহ উদ্দিন।







