মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু English Olympiad Global 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনীর চন্দ্রিমা দাগনভুইয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তারদের বিশেষ তৎপরতায় ১৬ বছরের কিশোরের প্রাণরক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ছাগলনাইয়ার ঘোপালের কৃতি সন্তান গোলাম কিবরিয়া রিয়াদ ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় নি’হত ৩ জনের পরিচয় জানা গেছে দুই স্বাস্থ্যকর্মীর হাত ধরে স্বাভাবিক প্রসবে জন্ম ১০ হাজারের বেশি শিশুর বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ

ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

ইমাম হোসেন আদর পাটোয়ারী / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

ফেনী শহরের মধ্যম চারীপুর এলাকায় গোপন ওরফে ‘এফএক্স আদি’ (২৫)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার আস্তানা থেকে দুটি প্রাইভেটকার, তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়।

​গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ফেনী জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম চারীপুর ইদ্রীস মোল্লা সড়কের ‘নয়ন ম্যানশন’-এর নিচতলায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিকাশ চন্দ্র নাথ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রামপুরা এলাকার দিলীপ চন্দ্র নাথ ও যমুনা রানী দেবীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ভবনে ভাড়া থেকে অবৈধ ট্রেডিং পরিচালনা করে আসছিল।

​গ্রেপ্তারকালে আসামির কক্ষ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, একটি গুগল পিক্সেল-৭ প্রো স্মার্টফোন, ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক বই, গিগাবাইট ব্র্যান্ডের ৩২ ইঞ্চি কার্ভড মনিটর, একটি প্রিমিয়াম সিপিইউ, কন্টেন্ট তৈরির মাইক্রোফোন, হেডফোন ও ফোকাস লাইট-স্ট্যান্ড জব্দ করা হয়।

​এছাড়া তার ব্যবহৃত পিক্সেল-৭ প্রো মোবাইলে বাইন্যান্স (Binance) অ্যাপের ‘Itachi Uchiha 78’ ইউজার আইডিতে অবৈধ আর্থিক লেনদেনের ব্যাপক প্রমাণ ও স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করে পুলিশ। পাশাপাশি আসামির ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা কার (১৯৯৬ মডেল) এবং একটি লাল রঙের হোন্ডা মোটরস কার (২০১৮ মডেল) জব্দ করা হয়েছে।

​ডিবি পুলিশ জানায়, আসামি ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের প্রমোশনাল ভিডিও তৈরি ও প্রচার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল।

​তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!