বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, চলতি বছর আক্রান্ত ৩৫০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কৃষকদল নেতা আমিনুল বহিষ্কার সর্বস্ব হারিয়ে ছেলেকে একবার কাছ থেকে ছুঁয়ে দেখতে চান নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া মামুনের মা ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ

নুর উদ্দিন রনি : / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ


এসএসসি পরীক্ষার মূল ফলাফলে অপ্রত্যাশিতভাবে ‘ফেল’ আসায় হতাশ হয়েছিলেন শিক্ষার্থী ও তার পরিবার। তবে নিজের মেধার ওপর দৃঢ় বিশ্বাস থাকায় ফল পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করেন তিনি। অবশেষে সেই খাতা পুনর্নিরীক্ষণেই বাজিমাত! আগের সেই ‘ফেল’ করা শিক্ষার্থীই এবার অর্জন করেছেন জিপিএ-৫ (এ প্লাস)।

​অদম্য এই মেধাবী শিক্ষার্থীর নাম আসাদ বিন আবদুর রহমান।

​জানা যায়, আসাদ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে অংশগ্রহণ করেন। তিনি ওই বিদ্যালয়েরই সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান মামুন ও নুর জাহান বেগম দম্পতির সন্তান।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, আসাদ বরাবরই স্কুলের প্রথম সারির একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু গত ১০ আগস্ট প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফলে তাকে অকৃতকার্য (ফেল) দেখানো হয়। এমন ফলাফলে তিনি ও তার পরিবার ভেঙে না পড়ে নিয়ম অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

​সম্প্রতি প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে আসাদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটে এবং তিনি জিপিএ-৫ অর্জন করেন। অপ্রত্যাশিত বাধা পেরিয়ে এমন দারুণ ফলাফলে আসাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে বর্তমানে আনন্দের বন্যা বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!