শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় নি’হত ৩ জনের পরিচয় জানা গেছে দুই স্বাস্থ্যকর্মীর হাত ধরে স্বাভাবিক প্রসবে জন্ম ১০ হাজারের বেশি শিশুর বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যা মামলার প্রধান আসামি হয়ে ফেঁসে গেলেন ফেনী কলেজের শিক্ষার্থী বাবর ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজি জব্দ এক রাতে ফেনীতে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সোনাগাজীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার

ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় নি’হত ৩ জনের পরিচয় জানা গেছে

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৩৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় নি’হত ৩ জনের পরিচয় জানা গেছে

ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লং ভেহিকল, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আ’হত হয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিকলের সঙ্গে বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক নি’হত হন। আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ম’র্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!