সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, চলতি বছর আক্রান্ত ৩৫০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে

দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম / ৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন,​দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা: ‘মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মো. আলা উদ্দিনের সভাপতিত্ব ও সেক্রেটারি খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু ইউসুফ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফেনী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, দাগনভূঞা বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল মেনন, জমিলা খাতুন আলিম মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেন, তালতলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুল হাসান বিন কাসেম, জমিলা খাতুন আলিম মাদ্রাসার সভাপতি তারেক মাহমুদ এবং একই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কামরুল আহছান।

​আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদক ও জুয়ার বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই ব্যাধি থেকে তরুণদের রক্ষা করতে হলে তাদের সঠিক দিশা দেখাতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

​অনুষ্ঠান শেষে শিক্ষার মানোন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন গুণীজন এবং ২৮ জন কৃতি শিক্ষার্থীসহ মোট ৮৬ জনের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!