বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কৃষকদল নেতা আমিনুল বহিষ্কার সর্বস্ব হারিয়ে ছেলেকে একবার কাছ থেকে ছুঁয়ে দেখতে চান নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া মামুনের মা ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু English Olympiad Global 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনীর চন্দ্রিমা দাগনভুইয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তারদের বিশেষ তৎপরতায় ১৬ বছরের কিশোরের প্রাণরক্ষা

ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে

সিরাজুল হক টিপু / ০ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে


ফেনী শহরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ১০ বছরের মধ্যে এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে। বর্তমানে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন বাসাবাড়িতে শতাধিকের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ফেনী পৌরসভা যথাসময়ে কার্যকর মশক নিধন কর্মসূচি হাতে না নেওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষ করে শহরের ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, নিয়মিত ডেঙ্গু রোগী হাসপাতালে আসায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা কোনো ওয়ার্ড নেই।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ানোর পর ওই মশা অন্য কোনো ব্যক্তিকে কামড়ালে তার শরীরেও ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ফলে ডেঙ্গু রোগীদের আশপাশে মশার বিস্তার নিয়ন্ত্রণ করা জরুরি।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় দ্রুত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো এবং জমে থাকা পানি অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!