শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দুই স্বাস্থ্যকর্মীর হাত ধরে স্বাভাবিক প্রসবে জন্ম ১০ হাজারের বেশি শিশুর বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যা মামলার প্রধান আসামি হয়ে ফেঁসে গেলেন ফেনী কলেজের শিক্ষার্থী বাবর ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজি জব্দ এক রাতে ফেনীতে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সোনাগাজীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার সোনাগাজীর কাজিরহাটে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ১৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ নামে ওই যুবক বেশ কিছুদিন যাবত প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করতেন।

সর্বশেষ বৃহস্পতিবার তার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকার সংশ্লিষ্টদের কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে দেখা যায়।

সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত বলে তিনি দাবি করেন।

ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!