ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কৃষকদল নেতা আমিনুল বহিষ্কার
ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কৃষকদল নেতা আমিনুল বহিষ্কার
দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমিনুল হকের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। সিদ্ধান্তটি উপজেলা কৃষকদলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনুমোদন করেছেন।
এর আগে ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজারের ব্যবসায়ী আবদুল কুদ্দুস ১১ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগে তাকে অপহরণের চেষ্টা, মারধর, ৫ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা নিয়ে যাওয়া, অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আবদুল কুদ্দুস ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হকের নেতৃত্বে তাকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে বলে দাবি করেন। তিনি জানান, আমিনুল ও তার সহযোগীরা আব্দুল কুদ্দুসকে তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যান এবং সেখানে তার কাছে জোরপূর্বক ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে আব্দুল কুদ্দুসের নিকটাত্মীয়রা তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ জন বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।






