সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা চার বছরের বেতন ৫০ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট স্বজনরা, প্রিয়ার লা-শের জি’ম্মাদা’র হয়নি কেউ পরশুরাম সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৭টি সফল নরমাল ডেলিভারি জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু লিভার ক্যান্সারে আক্রান্ত ফুলগাজীর সোলেমান, অর্থাভাবে বন্ধ উন্নত চিকিৎসা

পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা

আদর পাটোয়ারী / ৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ফেনীর পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ মোট চারজনের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) বিকেলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বিকেল প্রায় ৩টার দিকে কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এক নারী ও তিন শিশুসহ মোট চারজন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। স্থানীয় সূত্রে খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কেতরাংগা বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের (জিরো লাইন) কাছে তাদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়ন করে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও কথিত ‘পুশইন’ চেষ্টার ঘটনায় বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!